শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার ৮ আসামি কারাগারে বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ

সাধারণ মানুষের পাশে থেকে স্বামীর স্বপ্ন বাস্তবায়ন করতে চাই-খালেদা সারোয়ার

  • আপডেট টাইম শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৮৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম হাদী গাজীর স্ত্রী গাজী খালেদা সারোয়ার বলেছেন, জনসেবাকে ইবাদত মনে করে আমার স্বামী এলাকার জন্য কাজ করতেন। একজন জনপ্রতিনিধি হিসেবে সবসময় সাধারণ মানুষের সংস্পর্শে থেকে সর্বোচ্চ পরিশ্রম করে গেছেন। তার স্বপ্ন ছিল নবীগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করে। আজ তিনি আমাদের মাঝে বেঁচে নেই। তাই আমি সাধারণ মানুষের পাশে থেকে আমার স্বামীর দেখে যাওয়া স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই।
গতকাল দিনব্যাপি উপজেলার দীঘলবাকসহ বিভিন্ন স্থানে গণসংযোগকালে পৃথক পথসভায় এসব কথা বলেন। এলাকাবাসীর নানা সমস্যার কথা শুনেন এবং তিনি নির্বাচিত হলে তাদের সমস্যা সমাধানের পাশাপশি এলাকার উন্নয়ন কাজ তরান্বিত করার প্রতিশ্র“তি দেন। এ সময় নানা শ্রেণি-পেশার লোকজন তার বক্তৃতার প্রতি একাত্মতা প্রকাশ করে নির্বাচিত করার প্রতিজ্ঞা করেন। গণসংযোগকালে নবীগঞ্জ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং দীঘলবাক ইউনিয়নের মুরুব্বিয়ান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com