বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট-মাধবুপর আঞ্চলিক সড়কে আমতলী এলাকায় ট্রাকের চাপায় আছকির মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। ঘাতক ট্রাক আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহত আছকির মিয়া উপজেলার দক্ষিণ কালিশিরী গ্রামের আজিজুল হকের ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, সকালে মোটর সাইকেলে করে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন আছকির। পথে একটি বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনকারীরা প্রতিদিন বেপরোয়া গতিতে ওই রাস্তা দিয়ে ট্রাক চালায়। এতে প্রায়ই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com