বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ-আউশকান্দি সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৮১৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-আউশকান্দি সড়কে দীর্ঘ প্রতিক্ষার পর পূণঃনির্মাণ কাজ শুরু হলেও কাজের মান নিয়ে রয়েছেন নানা প্রশ্ন। ঠিকাদারী প্রতিষ্ঠানটি ব্যাপক অনিয়মের মাধ্যমে পুরোধমে চালিয়ে যাচ্ছে সংস্কার কাজ। কিন্তু জনমনে রয়েছে নানা প্রশ্ন। এই আঞ্চলিক সড়কের কাজে নি¤œ মানের মালামালের পাশাপাশি পাথরের বদলে ব্যবহার করা হচ্ছে অতিরিক্ত বালু। পূর্বের সড়ক থেকে দুই পাশে প্রায় ২ ফুট রাস্তা কমিয়ে ছোট করে হেজিং দেয়া হয়েছে। আর হেজিংয়ে ব্যবহার করা হচ্ছে ২/৩ নাম্বার ইট। তদারকির দায়িত্ব নিয়ে উঠছে নানা প্রশ্ন। অনেকেই জানান, কর্তৃপক্ষকে ম্যানেজ করেই ঠিকাদারী প্রতিষ্টান এ রকম অনিয়ম দুর্নীতি করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ইউনিয়নের ফুটারমাটি এলাকায়সহ সড়কের বিভিন্ন স্থানে পূর্বে সড়কের সীমানা থেকে উভয় পাশে প্রায় দুই ফুট ছোট করে ইট দিয়ে হেজিং করা হয়েছে। এ ব্যাপারে এই সড়কের যাতায়াতকারী জুমান আহমেদ নামে এক কলেজ শিক্ষার্থী জানান, প্রতিদিন কলেজের যাওয়ার সময় ধুলোবালির কারণে কলেজ ড্রেস নষ্ট হয়ে যায় এবং আমার কয়েকজন সহপাঠি অসুস্থ হয়ে পড়েছে। সৈরত মিয়া নামে এক বৃদ্ধ ব্যক্তি জানান, আগের রাস্তা থাকি এ রাস্তা উভয় পাশে ছোট অই গেছে, রাস্তায় ধুলোবালির জন্য চলাচল মুশকিল হয়ে পড়েছে, এ বয়সেও ধুলোবালির মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে দ্রুত এর সমাধানে কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের শেষ দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কে প্রায় ২০ কিলোমিটার রাস্তা পূণঃ-নির্মাণের জন্য ১৯ কোটি টাকার কাজ পায় জন-জেবি নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
এ ব্যাপারে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, খোজ নিয়ে যদি সড়কে নি¤œ মানের মালামাল, পাথরের চেয়ে বালু বেশি এবং মাপের চেয়ে রাস্তা ছোট করা হয় তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com