বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘ ও আইপিইউ’র যৌথ আয়োজনে ‘পার্লামেন্টারী হিয়ারিং এট দি ইউনাইটেড নেশনস’ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গমন করেছেন সংসদ কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অ্যামিরেটস এয়াললাইন্স এর একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। আগামী ২১ ও ২২ ফেব্র“য়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়।
এমপি আবু জাহির ছাড়াও সম্মেলনে অন্যান্যের মাঝে যোগ দিবেন শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আফছারুল আমীন এমপি, আফম রুহুল হক এমপি, বেনজীর আহমেদ এমপি, মোঃ আব্দুস সোবহান মিয়া এমপি ও আহসান আদেলুর রহমান এমপি। এছাড়াও তাদের সাথে থাকবেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। আগামী ২৬ ফেব্র“য়ারি এমপি আবু জাহির বাংলাদেশে আসার জন্য যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন বলে কথা রয়েছে।
এছাড়াও যুক্তরাষ্ট্র অবস্থানকালে সিলেট বিভাগীয় আওয়ামী পরিবার এবং হবিগঞ্জ সদর সমিতির পৃথক দু’টি অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com