মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

জেলার বিভিন্ন মাছের বাজারে ওজনে কারচুপির অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন মাছের বাজারে ওজনে কারচুপির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ব্যবসায়ীদের সাথে ক্রেতাদের বাক-বিতন্ডা হাতাহাতির ঘটনা ঘটছে। বিভিন্ন বাজারে দাড়ি পাল্লার পরিবর্তে ডিজিটাল পাল্লা ব্যবহার করা হচ্ছে। কিন্তু এর মাঝেও ব্যাপক কারচুপির ব্যবস্থা রয়েছে। ক্রেতারা অভিযোগ করেন, হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার, বগলা বাজার, কোর্ট স্টেশন, বেবীষ্ট্যান্ড, সিনেমা হল, শায়েস্তানগর, শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজার, পুরান বাজার, ড্রাইভার বাজারের মাছ ব্যবসায়ীরা ডিজিটাল পাল্লায় পলিথিনে মাছ তুলে পলিথিনের মুখ বন্ধ করে দেয়। এতে করে কেজিতে ৫০ থেকে ১৫০ গ্রাম কম দেয়া হয়। ক্রেতা আলাউদ্দিন, জামাল মিয়া, সুজন মিয়াসহ কয়েকজন জানান, গতকাল মঙ্গলবার সকালে শায়েস্তানগর বাজার থেকে মাছ কিনে অন্য জায়গায় মাফ দিয়ে দেখেন কেজিতে ১০০ গ্রাম কম। পরে মাছ ব্যবসায়ীদের কাছে নিয়ে আসলে কেউ বলেন, তারাতারি করে মাফ দিতে গিয়ে ভুল হয়েছে। আবার কেউ অস্বীকার করলে তাদের সাথে কথাকাটি করে বাক-বিতন্ডার ঘটনা ঘটে। তাই ক্রেতাদের দাবি অবিলম্বে এসব মাছ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হউক। তাহলে সাধারণ ক্রেতাদেরকে আর ঠকাতে পারবেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com