মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

দাঙ্গাহাঙ্গামা বন্ধের লক্ষ্যে কর্মকারদের সাথে সদর থানা পুলিশের মতবিনিময়

  • আপডেট টাইম সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার পুলিশ দাঙ্গাহাঙ্গামা বন্ধের জন্য কর্মকারদের নিয়ে এক মতবিনিময় সভা করেছেন। গতকাল রবিবার দুপুরে সদর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমানের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) জিয়াউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, ওসি (অপারেশন) প্রজিত দাস ও কর্মকার ব্যবসায়ীবৃন্দ। প্রধান অতিথি দাঙ্গাহাঙ্গা নিরসনে টেটা, বল্লম, রামদা, ছোরা, কোচাসহ ইত্যাদি দেশীয় অস্ত্র তৈরি না করার নির্দেশ প্রদান করেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ যদি এসব অস্ত্র তৈরি করে সাধারণ মানুষকে না দেন তাহলে গ্রাম্য দাঙ্গাহাঙ্গামা বন্ধ করা সম্ভব বলে মনে করেন তিনি। এছড়াও এ ব্যাপারে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বিভিন্ন পরামর্শ করেন। তিনি প্রত্যেক দোকানে লিফলেটের মাধ্যমে সতর্কবানী করে দেয়ার আহ্বান জানান। ব্যবসায়ীরা অতিরিক্ত পুলিশ সুপারের বক্তব্যকে স্বাগত জানিয়ে তার প্রস্তাব গ্রহণ করেন। এ সময় সদর থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com