শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ॥ মন্দিরের জায়গা রক্ষা করা সকলের দায়িত্ব

  • আপডেট টাইম শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৬১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী বলেছেন, দেবোত্তর সম্পত্তি, মন্দিরের জায়গা দখলের চেষ্টা করা হলে তাদের হাত-পা ভেঙ্গে পুলিশে দিবেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। মন্দিরের জায়গা রক্ষা করা সকলের দায়িত্ব। সরকারি সম্পত্তি দখল করা একটা কালচার হয়ে গেছে। এই কালচার বন্ধ করতে হবে। এমন কাজ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। শুক্রবার সকালে মাধবপুর উপজেলার শ্রী শ্রী জগন্নাথ দেবতার আখড়ার নব-নির্মিত ভক্ত নিবাস উদ্বোধন উপলক্ষ্য আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আখড়া পরিচালনা কমিটির আহ্বায়ক হরিশ চন্দ্র দেবের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবাহী কর্মকর্তা মল্লিকা রানী দে, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আতিকুর রহমান আতিক, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, ফারুক পাঠান, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা এহতেশামুল বর চৌধুরী লিপু, হিন্দু মহাজোটের আহ্বায়ক মনোজ মোদক, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত প্রমুখ।
মন্ত্রী আরো বলেন, এলাকার জনগনের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। মানুষ যখন নিরাপদে থাকতে পারবে, রাতে দরজা খোলে শান্তিতে ঘুমাতে পারে তখনই মানুষ বুজতে পারবে মন্ত্রী থাকতে কাজে লেগেছে। উপস্থিত জনগনের উদ্দেশ্য বলেন কোন অপরাধির বিষয়ে পুলিশকে বলতে না পারলে আমাকে বলবেন। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com