বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে দরবেশের প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারিয়েছে একটি পরিবার

  • আপডেট টাইম শনিবার, ১২ এপ্রিল, ২০১৪
  • ৫৭৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে দরবেশবেশি এক প্রতারকের প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারিয়েছে এক পরিবার। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামের এ ঘটনাটি ঘটে। পরিবারের সূত্রে জানা যায় ঐ দিন রাত ১১টার দিকে কালিকাপুর গ্রামের স্বরন আলী (৫৫) এর বাড়ীর পার্শ্বের রাস্তায় দরবেশবেশি এক প্রতারক গায়ে খুশবু মেখে বসা ছিল। তাকে দেখে স্বরন আলী দরবেশ ভেবে যতœ সহকারে বাড়ীতে নিয়ে আসে। প্রতারক দরবেশ সু-কৌশলে বাড়ীতে প্রবেশ করে মুখ দিয়ে আগুন বের করা সহ বিভিন্ন জাদু প্রদর্শন করতে থাকে। এক পর্যায়ে বাড়ীর লোকজনকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা পয়সা সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। গতকাল শুক্রবার সকালে পরিবারের লোকজনের কোন সাড়াশব্দ না পেয়ে পার্শ্ববর্তী লোকজন ঘরে প্রবেশ করে স্বরন আলী (৫৫) তার স্ত্রী মোছাঃ সার বানু বেগম (৪৮) ছেলে মো: মামুন মিয়া (২২), মেয়ে মোছা: বাগুনি বেগম (২০)কে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে তাদেরকে ডাক্তারী চিকিৎসা দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com