বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে নারী শ্রমিককে শ্বাসরোদ্ধ করে হত্যা

  • আপডেট টাইম শনিবার, ১২ এপ্রিল, ২০১৪
  • ৫৬৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কুলসুমা বেগম (১৯) নামে নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কুলসুমা উত্তর সন্তোষপুর গ্রামের হোসেন আলীর মেয়ে। সে সায়হাম জুট মিলের শ্রমিক ছিল। নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখা হয়েছে।
নিহতের পিতা হোসেন আলী জানান, গত বৃহস্পতিবার দুপুরের দিকে কুলসুমা বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তার খোজ পাওয়া যাচ্ছিলনা। গতকাল শুক্রবার দুপুরের দিকে ওই গ্রামের ফিরোজ মাস্টারের বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবায় তার লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে থানায় খবর দেয়া হলে মাধবপুর থানার এসআই লিটন ঘোষ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রাখা হতে পারে বলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাছেদ জানান। এ ব্যাপারে হোসেন আলী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com