বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অপরাধের সঙ্গে জড়িত শিশুর ছবি- নাম প্রকাশ করা যাবে না-হাইকোর্ট

  • আপডেট টাইম বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়েছেন যে, কোনো অপরাধের সঙ্গে জড়িত কোনো শিশুর ঠিকানা, নাম কিংবা ছবি প্রকাশ করতে পারবে না গণমাধ্যম। গণমাধ্যম এমন কিছু তথ্য দিতে পারবে না যাতে শিশুর পরিচয় প্রকাশ হয়ে যেতে পারে।
গতকাল মঙ্গলবার শেখ হাসান আরিফ ও রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ আইন সচিব, তথ্য সচিব, আইন বিষয়ক প্রতিবেদককে এ বিষয়ে পর্যবেক্ষণ করতে বলেছেন যাতে গণমাধ্যমে শিশুর এমন কোনো তথ্য প্রকাশ করতে না পারে।
গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইয়্যেদুল হক সুমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেছিলেন।
শিশু আইন, ২০১৩ এর ২৮ ধারা অনুযায়ী, শিশু অপরাধীর নাম, ঠিকানা, ছবিসহ তার পরিচিতি সংবাদপত্র, ম্যাগাজিনসহ যেকোনো সংবাদ মাধ্যমে প্রচার-প্রকাশ বন্ধের নির্দেশ কেন দেয়া হবে না মর্মে রুল চাওয়া হয়েছিল রিটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com