সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আ.লীগ সকল শ্রেণি-পেশার মানুষের জন্য উন্নয়ন করে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, শুধু নিজের দলের সমর্থকদের জন্য আমরা কাজ করি না। আওয়ামী লীগ সরকার সকল দল এবং শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করে। আমরা মনে করিÑ নির্বাচনে কে কাকে ভোট দিল এটা দেখার বিষয় নয়। কিভাবে এলাকার উন্নয়ন করা যায় এটাই আমাদের লক্ষ্য। তাই আসুন উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করি।
সোমবার বিকেলে লাখাই উপজেলার মোড়াকরি মহাসংকীর্তন গৌর মন্দিরের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি এডঃ অহিন্দ দত্ত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তৃতা করেন লাখাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডঃ মুশফিউল আলম আজাদ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডঃ অনুপ কুমার দেব মনা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শড়খ শুভ্র রায়, লাখাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, মন্দির কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন দাস, সহ-সভাপতি বিশ^জিৎ ভট্টাচার্য্য, সমীর পাল, সত্যেন্দ্র দেব, কৃষ্ণ মোহন বণিক প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অলক পাল। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com