মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

অনন্তপুর হাফিজিয়া সুন্নী মাদ্রাসার ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন এডঃ মোঃ আবু জাহির এমপি

  • আপডেট টাইম শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর হাফিজিয়া সুন্নী মাদ্রাসা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় মাদ্রাসাটির উন্নয়নে ভূমিকা রাখার আশ্বাস প্রদানের পাশাপাশি সকলকেই আন্তরিকতার সাথে এগিয়ে আসার আহবান জানান এমপি আবু জাহির।
ভিত্তিপ্রস্থর স্থাপনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ উম্মেদ আলী শামীম, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল আলীম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, সদস্য ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৌকত হোসেন, স্থানীয় মুরুব্বী আব্দুস সামাদ, অনন্তপুর মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুল আউয়ালসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com