মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান যানজট সৃষ্টির অভিযোগে পরিবহনকে জরিমানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে অবৈধভাবে পার্কিং করার অপরাধে বাস ও সিএনজিকে জরিমানা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর সংলগ্ন গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে শহরে যানজট সৃষ্টি করার অপরাধে একটি বাসকে এক হাজার ও দুটি সিএনজিকে দুই শত টাকা করে জরিমানা আদায় করা হয়। শহর যানজটমুক্ত রাখতে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে চলাচলকৃত সিএনজি টমটম রাস্তার পাশ থেকে সরিয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে পরিত্যক্ত পশু হাসপাতাল মাঠে সিএনজি রাখার জন্য স্থান করে দেয়া হয়।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচির সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ভ্রাম্যমান আদালত। এছাড়া অন্যান্য অবৈধ স্থাপনাকারিদের নিজ উদ্যোগে দুই দিনের মধ্যে সরে যাওয়ার জন্য সময় বেধে দেয়া হয়। অন্যথায় তাদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহযোগিতা করেন নবীগঞ্জ থানা অফিসার ইনচার্য ইকবাল হোসেন, পৌর সভার প্যানেল মেয়র এটিএম সালাম, বাবুল চন্দ্র, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ আলগীর মিয়া, সাংবাদিক আব্দুর রকিব হক্কানী, মতিউর রহমান মুন্না, এস এম আমীর হামজা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com