বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে সাড়ে ৩ লাখ শিশু খাবে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল ॥ এবারের ক্যাপসুল দেশীয় কোম্পানীর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৩ লাখ ৬৫ হাজার ৫৬১ জন শিশুকে আগামী ৯ ফেব্র“য়ারি ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাঝে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৩২৫ জনকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২২ হাজার ২৩৬ জনকে লাল রংয়ের ক্যাপসুল। ২০১৮ সালের ডিসেম্বর মাসে তাদের এ বয়স নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার সদর আধুনিক হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ও উপ-পরিচালক ডা. সুচীন্ত চৌধুরী। তিনি বলেন, আমাদের বিদেশ প্রীতি অনেক বেশি। সবাই চায় ঔষধ বিদেশ থেকে এসেছে কি না? কিন্তু এর মান কি তা কেউ জানতে চায় না। অথচ আমাদের দেশীয় তৈরী ঔষধের মান বিশ্বের অনেক উন্নত দেশের ঔষধের মানের চেয়ে অনেক ভাল। দামও সস্তা। তাই বিশ্বের অধিকাংশ দেশেই বাংলাদেশের ঔষধ রপ্তানী হয়। এবারের ভিটামিন এ ক্যাপসুল আমাদের দেশীয় কোম্পানী থেকে নেয়া হয়েছে। এবার এটি খাওয়াতে দেরি হওয়ার কারণ আগে যে নিম্নমানের ক্যাপসুল আনা হয়েছিল তার সবগুলো ফেরত নেয়া নিশ্চিত করা। আমরা বলেছিলাম এ নিম্নমানের একটি কৌটাও যদি মাঠে থাকে তবে তা শিশুদের খাওয়ানো যাবেনা। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com