বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আদালত প্রাঙ্গণে ৫শ কেজি গাঁজা পুড়িয়ে বিনষ্ট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে ৫শ কেজি গাজা বিনষ্ট করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ফৌজদারী আদালতের মাঠে এসব গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার ও সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান প্রধান। সদর কোর্টের সিএসআই সিরাজ উদ্দিন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি মাদক মুক্ত বাংলাদেশ ঘোষণা দেন এবং মাদক ব্যবসায়ীদের নির্মূল করার জন্য আইনশৃংখলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন। সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলার পুলিশও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ মাদক জব্দ করেন। মামলাগুলো নিষ্পত্তি হওয়ায় এসব আলামত ধ্বংস করা হয়েছে বলেও জানান। তিনি আরও জানান, আরও বেশি কিছু মাদক জব্দ রয়েছে। আদালতের নির্দেশ মতে এসব বিনষ্ট করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com