বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় শ্রেষ্ট শচীন্দ্র কলেজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা ২০১৯ এর উচ্চ মাধ্যমিক পর্যায়ে বানিয়াচং উপজেলায় শ্রেষ্ট স্থান দখল করে শচীন্দ্র কলেজ। গতকাল বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় উপজেলা মাঠ প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলীয়ভাবে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রাথমিক স্তরে এ প্রতিযোগিতায় মদনমুরত সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্তরে জনতা উচ্চ বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক স্তরে শচীন্দ্র কলেজ শ্রেষ্টত্ব অর্জন করে। বিজয়ী দলগুলো জেলা পর্যায়ে এ মাসের শেষের দিকে অংশ গ্রহণ করবে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কাউসার শুকরানা। এ প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার।
সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি বলেন, বানিয়াচং এর সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে বিশেষ করে শচীন্দ্র কলেজ। শচীন্দ্র কলেজের সাংস্কৃতিক কর্মকান্ডকে বেগবান করার জন্য সহ শিক্ষা বিভাগ গঠন করেছেন এ জন্য তাদের ধন্যবাদ জানান এবং সাংস্কৃতিক কার্যক্রমকে অব্যাহত আহ্বান জানান। পরে মোঃ মামুন খন্দকার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন। এ প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com