বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীশ্রী রাধা গোবিন্দ জিউর আখড়া পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

  • আপডেট টাইম রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্রীশ্রী রাধা গোবিন্দ জিউর আখড়া পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। গতকাল শনিবার রাত ৮ টায় জেলা প্রশাসক আখড়ায় পৌছুলে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শফিউল আলম, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী জগদীশ চন্দ্র মোদক, ডাঃ অসিত রঞ্জন দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিদ্ধার্থ বিশ্বাসসহ আখড়ার সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দ। জেলা প্রশাসক আখড়ার বিভিন্ন স্থাপনাসহ ধমীয় উৎসব পালনের সুবিধাদি পর্যবেক্ষন করেন। তিনি ভারপ্রাপ্ত মেয়র দীলিপদাসসহ যাদের প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পেয়েছে তাদেরকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com