বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে আটককৃত চোরকে জরিমানা আদায় করে ছেড়ে দেয়ায় এলাকাবাসীর ক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে আটককৃত চোরকে জরিমানা আদায় করে ছেড়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের উমরপুর বাজারে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার জুম্মার নামাজের সময় উমরপুর বাজারের মোবাইল ব্যবসায়ী কাওসার মিয়ার দোকানের টিন কেটে ঘরে প্রবেশের সময় পার্শ্ববর্তী চা দোকানের ক্রেতা গরীব উল্লা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষনিক উমরপুর বাজারের ব্যবসায়ী পুরুক মিয়া, মামুনসহ এগিয়ে এসে উমরপুর গ্রামের বদরুল নামে জনৈক চোরকে আটক করে। পরে আটককৃত চোরকে উমরপুর গ্রামের সাবেক মেম্বার আব্দুর রউফ, জুনাব আলী, ছালেক মিয়া, দরবেশ মিয়ার কাছে নিয়ে আসা হলে তারা তাকে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।
এলাকাবাসী এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন চিহিৃত চোরকে আইনের কাছে সোর্পদ না করে তাকে ছেড়ে দেয়ায় এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধি পেতে পারে।
উল্লেখ্য, ইতিপূর্বে উমরপুর বাজারের ব্যবসায়ী কাওছার মিয়ার দোকানে আরও কয়েকবার চুরি হয়েছে। এ বিষয়ে কাওসার মিয়া বানিয়াচং থানায় জিডি করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com