বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আউশকান্দি উচ্চ বিদ্যালয়ে চুরি ॥ মুল্যবান জিসিনপত্র খোয়া

  • আপডেট টাইম শুক্রবার, ১১ এপ্রিল, ২০১৪
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনাটি ঘটেছে। চোরেরা একটি ক্লাস রোমের জানালা কেটে ও লাইব্রেরীর তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৮টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ১৫হাজার টাকার মালামালের খোয়া গেছে বলে জানা গেছে। জানা যায়, বিদ্যালয়ের পূর্ব পাশে নবম শ্রেনীর ক শাখা অবস্থিত ও পার্শ্বে বিদ্যালয় এন্ড কলেজের লাইব্রেরী রয়েছে। প্রথমে নবম শ্রেণির জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ৫টি ফ্যান ও পরে লাইব্রেরীর তালা ভেঙ্গে আরো ৩টি সিলিং ফ্যান নিয়ে যায়। ভোর বেলায় ফজরের আজানের পর পরই জনৈক পথচারি বিদ্যালয়ের পার্শ্ববর্তী সড়ক দিয়ে আসার সময় পথিমথ্যে স্কুলের দেয়ালের উপর থেকে চোরাই ফ্যানের ডানা ও চোরাই হাতিয়ার আটা বেধে নিয়ে পালিয়ে যাওয়ার সময় তা আচ করতে পেরে চোরকে ধাওয়া করলে সে পালিয়ে যায়। এ সময় চোরের ব্যবহৃত দুই জুড়া জুতা সহ আরো কিছু আলামত পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্টানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল বাহার তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি চুরির ঘটনার সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com