বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন কলেজে নকলের অভিযোগে ৩ পরীক্ষার্থী বহিষ্কার

  • আপডেট টাইম শুক্রবার, ১১ এপ্রিল, ২০১৪
  • ৬০১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে নকলের দায়ে ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেন্দ্র সচিবের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা ও নকল সরবরাহে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, গতকাল বৃহষ্পতিবার সকালে এইচএসসি ইংরেজী ২য় পত্রের পরীক্ষা চলাকালে চলছিল। এ সময় কেন্দ্র পরিদর্শনে আসা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.কে.এম সাইফুল আলম নকলের দায়ে ৩ ছাত্রকে বহিষ্কার করেন। বহিষ্কৃতরা হল সাদ্দাম হোসেন, রফিকুল ইসলাম হান্নান ও নিজাম উদ্দিন। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা, বহিরাগতদের নকল সরবরাহের সহযোগিতা করার দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লিখিত অভিযোগ করেছেন।
উল্লেখ্য, সৈয়দ সঈদ উদ্দিন কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই কেন্দ্র সচিবের সহযোগিতায় ছাত্র-ছাত্রীরা নকলে উৎসাহিত হয়ে উঠে। ইংরেজী ১ম পত্র পরীক্ষার সময় এ বিষয়টি প্রশাসনের নজরে এলে কেন্দ্র সচিবকে এ ব্যাপারে সর্তক করা হয়। এরপরও ইংরেজী ২য় পত্রের পরীক্ষার সময় কেন্দ্র সচিবের দায়িত্ব অবহেলার সুযোগে বহিরাগত লোকজন ছাত্র-ছাত্রীদের নকল সরবরাহ করতে থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান কেন্দ্র সচিবের বিরুদ্ধে অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর পত্র প্রেরণ করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com