বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মহিলা মাদক ব্যবসায়ী আটক ॥ ভ্রাম্যমান আদালতে সাজা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ৭৮১ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ মাধবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে মিনারা বেগম (৫১) নামে ১ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত আটককৃত মাদক ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। আটককৃত মহিলা মাদক ব্যবসায়ী মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার বাগবাড়ি গ্রামের মোঃ তারা মিয়া স্ত্রী মিনারা বেগম। গতকাল বুুুধবার সন্ধ্যায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক নিয়ন্ত্রণ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমানসহ একদল সিপাহী গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার বাগবাড়ি গ্রামে আটককৃত মহিলা মাদক ব্যবসায়ীর বসতবাড়ি থেকে ২০০ গ্রাম ওজনের গাঁজাসহ আটক করেন। পরে আটককৃত মহিলা মাদক ব্যবসায়ী মিনারকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে এর আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত মিনারাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com