বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নবীগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ৭৭০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর গ্রামে ট্রাক চাপায় জীবন সরকার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জীবন সরকার ওই এলাকার রতিশ সরকারের ছেলে। রতিশ সরকার উপজেলার পাঞ্জারাই গ্রামের বাসিন্দা। জীবন জীবিকার প্রয়োজনে শহরের জয়নগর এলাকায় বসবাস করে আসছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে শিশুটি বাড়ির রাস্তায় খেলা করছিল। এ সময় একটি ট্রাক পার্কিং করার জন্য পেছন দিকে ব্রেক করলে শিশুটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ট্রাক আটক করলেও চালক পালিয়ে যায়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, এ ঘটনায় ট্রাক আটক করা হলেও চালককে আটক করা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com