বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের সেই স’মিল বন্ধ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ৯৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাইসেন্স নবায়ন না থাকা ও পরিবেশ দূর্ষনের দায়ে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারের সন্নিকটে মেসার্স মোহাম্মদ আলী করাতের সেই স’মিলটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় এ সংক্রান্ত একটি নিউজ প্রকাশের পর উপজেলা ভূমি সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানীর নির্দেশে ঘটনাস্থলে যান পানিউমদা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা জুনায়েদুর রহমান। তিনি মালিককে এই মিলের কার্যক্রম স্থগিত রাখার পরামর্শ দেন এবং স’মিলের কাগজপত্র নিয়ে এসিল্যান্ড অফিসে হাজির হওয়ার পরামর্শ দেন।
উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিকসহ আশপাশের পরিবেশ দূষণসহ চোরাই কাঠ পাচারে অভিযোগ উঠেছে মিল মালিকের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি সংবাদ গতকাল দৈনিক হবিঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত হয়। এই সংবাদের প্রেক্ষিতে স’মিলটি বন্ধ করা হয়েছে। অভিযুক্ত সমিলের মালিক মোহাম্মদ আলী বলেন, একটি মহল আমার বিরুদ্ধে বিভিন্ন ধরণের ষড়যন্ত্র করছে। তারা আমাকে বিভিন্ন ভাবে হেয়প্রতিপন্ন করতে চায়। আমি আইনী বৈধতা নিয়ে স’মিল পরিচালনা করছি।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী বলেন, লাইসেন্স নবায়ন না থাকা ও পরিবেশ দূর্ষনের দায়ে স’মিলটি বন্ধ করে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com