বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দেশের শ্রেষ্ঠ সৃজনশীল সাংস্কৃতিক কর্মকর্র্তা হবিগঞ্জের সন্তান অসিত বরণ দাশ গুপ্ত

  • আপডেট টাইম বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯
  • ৭৪১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইনোভেশন ও সৃজনশীল কাজে নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ সিলেট জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত দেশের শ্রেষ্ঠ সাংস্কৃতিক কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি শিল্পকলা একাডেমির বিকাশ ও উৎকর্ষ সাধনের ক্ষেত্রে উদ্ভাবনী ও সৃজনশীল কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের জন্য তাঁকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করা হয়েছে। দেশের ৬৩ জেলার সাংস্কৃতিক কর্মকর্তাদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনের প্রথমদিন গত শুক্রবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী শ্রেষ্ঠ সৃজনশীল সাংস্কৃতিক কর্মকর্তার পুরস্কার হিসেবে অসিত বরণ দাশ গুপ্তের হাতে পদক, সনদপত্র ও ১০ হাজার টাকার চেক তুলে দেন। সিলেট জেলা শিল্পকলা একাডেমির সূত্রে জানা গেছে, অসিত বরণ দাশ গুপ্ত ২০১৩ সালের ৩ অক্টোবর যোগদানের পর থেকে জেলা শিল্পকলা একাডেমির সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। অনুষ্ঠান আয়োজনের সংখ্যা বৃদ্ধি, প্রশিক্ষণার্থীর সংখ্যা বৃদ্ধি, সংস্কৃতিকর্মী ও সংগঠনসমূহকে শিল্পকলা একাডেমির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্তকরণসহ বেশকিছু সৃজনশীল ও উদ্ভাবনী কাজ তিনি সফলভাবে সম্পাদন করায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। সিলেটের পাশাপাশি তিনি হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিরও দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সফলতার সঙ্গে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রথমবারের মতো ‘সৃজনশীল কালচারাল অফিসার সম্মাননা ২০১৮’ পদক প্রবর্তন করে। অসিত বরণ দাশ গুপ্ত হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের সন্তান। পদকপ্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন এ অর্জন শুধু আনন্দেরই নয় গৌরবেরও বটে। শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এ স্বীকৃতি একদিকে যেমন সৃজনশীল সাংস্কৃতিক কাজে উৎসাহ-অনুপ্রেরণা যোগাবে তেমনি পেশাগত কাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য বাড়িয়ে দিবে বহুগুণ। এটি আমাদের সকলের শ্রম, চেষ্টা ও উদ্যোগের ফসল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com