রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

হানিফ খান দ্বী-মূখি উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি হলেন ইকবাল খান চৌধুরী

  • আপডেট টাইম শুক্রবার, ১১ এপ্রিল, ২০১৪
  • ৫১৫ বা পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ ট্যারিফ কমিশন (বিটিসি) এর চেয়ারম্যান, ভারপ্রাপ্ত সচিব, বিদ্যালয় প্রতিষ্টাতা পরিবারের সদস্য অত্র বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র ইকবাল খান চৌধুরী বানিয়াচং উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ হানিফ খান দ্বী-মূখি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন। উল্লেখ্য গত ৭ এপ্রিল বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া, মোঃ আমিরুল ইসলাম চৌধুরী, শাহ আলম চৌধুরী জনু, শাহ মোঃ মোজাম্মিল মিয়া, মহিলা সদস্য রুমা রাণী দেব নির্বাচিত হন। গতকাল দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিগণের সর্বসম্মতিক্রমে ইকবাল খান চৌধুরীকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। মোঃ ইকবাল খান চৌধুরী ৮২ স্পেশাল ব্যাচে সহকারি কমিশনার হিসেবে চাকুরিতে যোগদান করেন। পরবর্তিতে তিনি পূর্ত মন্ত্রাণালয়, বেসামরিক বিমান ও পর্যটন, কৃষি, যোগাযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুগ্ম ও অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরে সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। মোঃ ইকবাল খান চৌধুরী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমূখা চৌধুরী বাড়ির মরহুম মোঃ কাইয়ুম খান চৌধুরীর বড় পুত্র। তিনি ১৯৫৫ সালের ১ অক্টোবর তার নিজ গ্রামে জন্ম গ্রহণ করেন। বিদ্যালয়টি ১৯৩৮ সালে প্রতিষ্টিত হওয়ার পর থেকে প্রতিটি পরীক্ষায় ভাল ফলাফল করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com