শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার হোসেনপুরে কৃষি জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
আহত সুত্রে জানা যায়, গতকাল শনিবার বিকাল ৫টায় লাখাই উপজেলার হোসেনপুর গ্রামের আজদু মিয়া ও তার প্রতিবেশী ছায়েদ মিয়ার মধ্যে পানি সেচ নিয়ে এ সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষ বাকবিতন্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছায়েদ মিয়া (৫০), আজদু মিয়া (৪৫), ফেরদৌস মিয়া (১২), ইছা মিয়া (৪০), নানু মিয়া (৪০), মন্নান (২৫), ছালেহা (৪৫), মানিক (৩৫), হেলাল (২৫), ছালেক (১৬), মালেক (৩০), তাজু (৪৫), সবুর (৪৫) সহ অন্যান্যদের গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com