মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

পুলিশ সুপারের উদ্যোগে নবীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯
  • ৫৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ (বিপিএম-সেবা) এর উদ্যোগে নবীগঞ্জ থানাধীন পৌরসভা এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জের আয়োজনে আনুষ্ঠানিকভাবে থানা প্রাঙ্গনে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, কাউন্সিলর জাকির হোসেন, কাউন্সিলর জায়েদ চৌধুরী, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি শাহ সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, থানার সেকেন্ড অফিসার এসআই শামছুল ইসলাম, এসআই সাব্বির আহমেদ, এসআই অচিন্ত্য অধিকারী, এসআই ফিরোজ আলম, এসআই ফখরুজ্জামান, এসআই আতিকুর রহমান, এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী, অভিজিৎ ভৌমিক, এসআই শাহীন, এএসআই গোলাম রসূল, এএসআই আক্তার হোসেন, আব্দুল হান্নান প্রমূখ। এ ছাড়াও পৃথকভাবে বিভিন্ন ইউনিয়নের শীতার্ত মানুষ ও গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com