বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক-সৈয়দ মোঃ শাহজাহান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯
  • ৮০৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন, শিক্ষার্থীদেরকে ভাল ফলাফলের জন্য লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহন ও চারিত্রিক উন্নতির জন্য শাররীক ও মানসিকভাবে প্রস্তুত করে গড়ে তুলতে হবে। ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। তিনি গতকাল বুধবার সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান শিক্ষক মোঃ ফয়েজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, অধ্যক্ষ সাইফুল হক মির্জা, সহকারি প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষক জুনায়েদ লস্কর, এসএমসির সদস্য আলমগীর হোসেন টিপু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারণ সম্পাদক সাব্বির হাসান।
অনুষ্টান পরিচালনা করেন শিক্ষক মোঃ সালাউদ্দিন। এছাড়া মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন এস.এম.সির সদস্য শাহ মোঃ সেলিম, মোঃ মাসুক রহমান, শৈলেন বণিক, কাউন্সিলর বাবুল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সাবেক কাউন্সিলর গোলাপ খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com