বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের অপহরণকারী চক্রের সদস্যসহ ২ জন আটক ॥ নিখোঁজের ৩ মাস পর ১১ ভিকটিম উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের ওসমানীনগরে এনাম পীরের ব্রিক ফিল্ড থেকে অপহৃত ১১ ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় অপহরণকারী চক্রের ২ সদস্যকেও আটক করা হয়।
সোমবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে র‌্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাজপুর এলাকাস্থ এনাম পীরের মালিকানাধীন মেসার্স হক ব্রিক ফিল্ডে জিম্মি অবস্থা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের ২ সদস্যকেও আটক করে র‌্যাব। আটক দুজন হলো- চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি গ্রামের (বর্তমানে মেসার্স হক ব্রিক ফিল্ড) মোঃ ইসহাক মিয়ার ছেলে মোঃ আরজু মিয়া (৩২) ও ওসমানীনগর উপজেলার পূর্ব রুকনপুর গ্রামের মৃত জাহিদ উল্লাহর ছেলে জয়নাল মিয়া (৫৫)। তবে ঘটনার মূল হোতা মেসার্স হক ব্রিক ফিল্ডের মালিক এনাম পীরকে আটক করতে পারেনি র‌্যাব।
র‌্যাবের অভিযানে জিম্মিদশা থেকে উদ্ধার ১১ জন হলেন, বাবুল মিয়া (২৮), মোঃ আক্তার হোসেন (২৭), মোঃ আবুল কালাম (২৯), আব্দুর রউফ (২৮), মোঃ আব্দুল হামিদ (৪২), মহররম আলী (১৮), আব্দুল হান্নান (৪০), মোঃ দেলোয়ার হোসেন (১২), সেলিম মিয়া (১৩), রমজান আলী (৬২), মোঃ রমজান আলী (৫৬)।
এ ব্যাপারে র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস জানান, ১১ জন শ্রমিক (ভিকটিম) গত ৩ মাস আগে থেকে উক্ত ব্রিক ফিল্ডে কাজ করে। কিন্তু কাজের পারিশ্রমিক না দিয়ে ব্রিক ফিল্ডের মালিক এনাম পীরসহ সংশ্লিষ্টরা শ্রমিকদেরকে বর্বোরচিত কায়দায় জোরপূর্বকভাবে আটক রেখে অমানুষিক অত্যাচার করে এবং ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
তিনি জানান- এ ঘটনায় আটক দুজনকে ওসমানীনগর থানার হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com