মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজ ৪ দিনের সফরে হবিগঞ্জে আসছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯
  • ৭২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৪ দিনের সরকারী সফরে আসছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি। তিনি আজ ২২ জানুয়ারী মঙ্গলবার দুপুর দেড়টায় সড়ক পথে হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকাল ৪টায় মাধবপুর সড়ক ও জনপথ রেস্ট হাউজে উপস্থিত হবেন। পরে বুল্লা বানেশ্বর গ্রামে প্রতিমন্ত্রী তার পিতা সাবেক এমপি মাওলানা আসাদ আলীর কবর জিয়ারত করবেন। ২৩ জানুয়ারী সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জে জেলা প্রশাসক ও গন্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন। সকাল ১১.৪০ মিনিটে হবিগঞ্জ আইনজীবীদের সাথে মতবিনিময় করবেন। দুপুরে হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাথে মতবিনিময় করবেন। দুপুর ২টায় হবিগঞ্জ সার্কিট হাউজে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। বিকাল ৩.৪০ মিনিটে চুনারুঘাট উপজেলায় দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। ২৪ জানুয়ারী উপজেলা পরিষদে সকাল ১০টায় মাধবপুর উপজেলা প্রশাসন ও গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন। দুপুর সাড়ে ১২টায় মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া স্মৃতিসোধের মুক্তিযুদ্ধে আত্মদান করা শহীদদের স্বরণে পুষ্পস্তবক অর্পন করবেন। দুপুর ১.২০ মিনিটে উপজেলা প্রশাসন ও গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন। ২৫ জানুয়ারী মাধবপুর সড়ক ও জনপদ রেষ্ট হাউজে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর সফরে দলীয় নেতাকর্মীদের মাঝে সাজ সাজ রব বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com