মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

দুর্নীতি করলে সহ্য করা হবে না-এমপি মজিদ খান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্নীতি ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকভাবে কাজ করলে দূর্নীতি নিমূল করা সম্ভব। সরকারি প্রতিটা দফতর কর্মকর্তার ওপর নির্ভর করে সরকারের সফলতা। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত এবং অজর্নসমূহ সমুন্নত রাখতে নিরপেক্ষ ভূমিকা রেখে কর্মকর্তাগণকে কাজ করার নিদের্শ দেন। কেউ দূর্নীতি করলে সহ্য করা হবে না। সোমবার সকালে উপজেলা সভাকক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টানা তিন মেয়াদে এমপি নির্বাচিত হওয়ায় বানিয়াচং উপজেলা প্রশাসন আবদুল মজিদ খানকে সংবর্ধিত করে।
তিনি আরও বলেন, মাদকের কালো থাবা থেকে তরুণ ও যুবসমাজকে মুক্ত রাখতে হবে। মাদকের ব্যাপারে আপস নেই। যে দলেরই হোক কিংবা কোন নেতার আতœীয়-স্বজনই হোক কোনো ছাড় নেই। মাদক কারা আনে, কারা সেবন করে ও পাচারকারী কারা তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করতে হবে।
ইউএনও মোঃ মামুন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, এসিল্যান্ড সাব্বির আহমেদ আকুঞ্জী, টিএইচও আবুল হাদী মোহাম্মদ শাহ্ পরান, উপজেলা কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, পিআইও প্লাবন পাল, ওসি (তদন্ত) আবদুল কাইয়ূম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, আবুল কাশেম চৌধুরী, রেখাছ মিয়া, আহাদ মিয়া, আবদুল কদ্দুছ শামীম, জেলা আ’লীগ নেতা তজম্মুল হক চৌধুরী, গোলাম কিবরিয়া লিলু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি আতাউর রহমান, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com