বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ শায়েস্তাগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের হবিগঞ্জ-৪ আসনে ব্যক্তি ইমেজে এগিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়সল লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

চালের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯
  • ৫৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গতকাল সোমবার বিকাল ৪টায় স্থানীয় খোয়াই ব্রীজ পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সিপিবি’র সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা সিপিবি সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদের অন্যতম নেতা হুমায়ুন খান প্রমুখ। উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন আজমান আহমেদ, রনজিৎ সরকার, অবিনাশ সরকার, রফিকুল ইসলাম, কৃষকনেতা সমসু মিয়া, শৈলেন সরকার, মাসুদ পারভেজ, জয়দ্বীপ দাষ ও অর্জুন দাশ প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, ভোটার বিহীন সরকার সিন্ডিকেট ওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। কারণ তারা দূর্বল সরকার। চাউলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়েই চলেছে। কার্যকর ব্যবস্থা নেই। দূর্নীতি গ্রাস করতে চলছে দেশকে। চেয়ে চেয়ে দেখার এবং অপেক্ষা করার সময় নেই। দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সাধারণ মানুষদের ঐক্যবদ্ধ করে ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনই নিরপেক্ষ হয় না। তাই ৩০ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে প্রমাণিত। এখন ভরসার জায়গা বামপন্থীরা। তাই কমিউনিস্ট পার্টির পতাকাতলে সমবেত হয়ে অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে সমবেত হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com