মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

জাগ্রত তরুন সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাগ্রত তরুন সংগঠন এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে শহরের আরডি হল প্রাঙ্গনে কম্বল বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিছবাহ উদ্দিন শান্ত। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা মোঃ মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জালাল উদ্দিন জুয়েল, সাবেক রেঞ্জার মোঃ আকবর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম ইন, সামাজিক সংগঠন আমাদের অঙ্গীকার সভাপতি শাওন আল হাসান। সংগঠনের সাধারণ সম্পাদক ছান্টু শুকবৈদ্য সোহাগ এর পরিচালনায় অনুষ্ঠানের শুরতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সস্পাদক অনিম আহমেদ। গীতা পাঠ করেন সংগঠনের সদস্য জয়দেব নাথ। বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি তানভীর সিদ্দিকী তোয়াহা, তারেক আহমেদ ও পাপন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহতাবুল আলম, কোষাধ্যক্ষ প্রান্ত রায়, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য শিবলী আক্তার। উপস্থিত ছিলেন, জলিল আহমেদ, ফয়সল আহমেদ, শুভ দাস, জিহান মিয়া, মিথুন দাস, সাথী আক্তার, পিংকী রায়, শিমা আক্তার, ইতি আক্তার, রাজা চৌধুরী, শুভ আহমেদ, তাজুল ইসলাম, তোষার মিয়া, সূর্যকর, সাজন দাস, শাš- রায়, তুর্য সরকার, সম্য রায় প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com