বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের রাজনগরে আস-সালাম আইডিয়াল মাদ্রাসা এর শিক্ষা কার্যক্রম উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯
  • ৭৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রানকেন্দ্র রাজনগর আবাসিক এলাকায় জজবাড়িতে আস-সালাম আইডিয়াল মাদ্রাসা (এইম) এর শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এইম ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হান্নান। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা সহকারী শিক্ষা অফিসার রুহুল্লাহ, হবিগঞ্জ সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক এবং হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান। বক্তব্য রাখেন, বুল্লা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, সালাউদ্দিন টিটু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোতাচ্ছিরুল ইসলাম বলেন, মাদ্্রাসাটি হবিগঞ্জের আধুনিক ইসলামি শিক্ষার অভাব পুরণ করবে। তিনি মাদরাসার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথিবৃন্দ মাদ্্রাসার প্রতিষ্ঠার উদ্যোগের ভূয়সী প্রসংশা করে বলেন, এ মাদরাসার শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ইসলাম প্রচারের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নের কাজ করে যাবে।
মাদ্্রাসার পরিচিতি পেশ করে প্রিন্সিপাল তারেক হাসান বিভিন্ন বিভাগের বর্ণনা পেশ করে মাদ্্রাসা পরিচালনার ক্ষেত্রে গঠনমুলক পরামর্শ ও আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com