শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে মামুন হত্যা মামলার আসামী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯
  • ৫৯৮ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে কৃষক লীগ সভাপতি জামাল সর্দারের ছোট ভাই প্রাণ কোম্পানির শ্রমিক মামুন মিয়া (২৮) হত্যা মামলার প্রধান আসামী কাউসার মিয়াকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। কাউসার মিয়া শৈলজুড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র। গত ১৫ জানুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলার অলিপুর থেকে পুলিশ তাকে আটক করে।
এ ব্যাপারে জানতে চাইলে শায়েস্তাগঞ্জ থানার তদন্ত (ওসি) বিশ্বজিত দাস জানান, তাকে অন্য মামলায় আটক করা হয়েছে। পরের দিন মুটোফোনে কথা বললে তিনি বলেন মামুন হত্যা মামলায় কাউসারকে আটক করা হয় এবং গতকাল বুধবার বিকালে হবিগঞ্জ কোর্টে তাকে প্রেরণ করা হয়।
জানা যায়, নিহত মামুন মিয়ার বড় ভাই সদর উপজেলা কৃষক লীগ সভাপতি জামাল সর্দার বাদী হয়ে হবিগঞ্জ কোর্টে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ কাউসার মিয়াকে প্রধান আসামী করে মামলা করা হয়। উল্লেখ্য, গত বছরের ২৬ অক্টোবর সকালে উপজেলার অলিপুরের আব্দুল আহাদ মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে নিহত মামুন মিয়ার মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com