শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সিলেটে এস.এস.সি ও এইচ.এস.সি শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯
  • ৬২১ বা পড়া হয়েছে

সংবাদদাতা ॥ এস.এস.সি-২০০০ ও এইচ.এস.সি-২০০২ এর শিক্ষার্থীদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জানুয়ারি রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে শান্তি, ঐক্য ও সমৃদ্ধির বার্তা নিয়ে অনুষ্ঠিত এ মিলনমেলায় পরস্পরের মধ্যে মেলবন্ধন ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই হারিয়ে যাওয়া দিনগুলোর স্মৃতি রোমন্থন ও বন্ধুদের কাছে পাওয়ার আনন্দে বিভোর হয়ে উঠেন। অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে একে অপরের সাথে সেতু বন্ধন স্থাপন করা। এরই আলোকে এসএসসি২০০০ এন্ড এইচএসসি ২০০২ বাংলাদেশ নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেজ খোলা হয়েছে।
অনুষ্ঠানে সিলেটে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির উপদেষ্টা হিসেবে প্রবাসী সাংবাদিক মিসবাহ আহমদকে নির্বাচিত করা হয়।
আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন, আহ্বায়ক ডাঃ মারুফ আহমদ চৌধুরী (ফিজিও), যুগ্ম আহ্বায়ক আফসার ফাহিম, সদস্য সচিব শফিউল আলম সুমন, সদস্য সোহেল রানা, সদরুল রীমু, নোমান আহমদ, রবিশংকর সৈকত, স্বপন, নমিত, বায়েছ, সোহেল।
অনুষ্ঠানে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন, গ্র“প উদ্যোক্তা শাহ মোয়াজ্জেম মিলন, উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, মিন্টু সিরাজ, শাহাদ পলিন ইমরান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com