শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

মাধবপুরে সংঘর্ষে আহত মুতি মোল্লার মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪
  • ৪৬৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরের শিমুলঘর গ্রামে সংঘর্ষের ঘটনায় আহত মুতি মোল্লা (৬০) মারা গেছেন। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। পূর্ব বিরোধের জের ধরে শিমুলঘর গ্রামের জাহেদ মেম্বার ও কালু মিয়ার লোকজনের মধ্যে গত শুক্রবার সকালে এক রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এতে উভয় পরে মহিলা সহ কমপক্ষে অর্ধ শতাধিক লোক আহত হয়। গুরুতর আহত অবস্থায় মুতি মোল্লাকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার রাতে মুতি মোল্লার অবস্থার আরো অবনতি ঘটলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। মুতি মিয়ার আত্মীয় স্বজনরা তাকে ঢাকা নিয়ে যাবার সময় মঙ্গলবার রাত ১০ টার দিকে নরসিংদীর বেলানগর পৌছলে মুতি মোল্লার মৃত্যু ঘটে। গতকাল বুধবার সকালে মাধবপুর থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতলে প্রেরণ করেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com