মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯
  • ৬২৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জামাল মিয়া (৩২) অবশেষে পুলিশের খাঁচায় বন্দী হয়েছে। সে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। ডাকাত সর্দার জামাল দীর্ঘদিন ধরে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন জেলার ডাকাতদের সংঘবদ্ধ করে ডাকাতি করে চলছিল। এতে পুলিশ এবং জনতা উভয়ই অতিষ্ট হয়ে উঠেছিল।
পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুর ১২টায় বাহুবল মডেল থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরপুর এলাকা থেকে ডাকাত সর্দার জামাল মিয়াকে আটক করে। এ সময় তার সহযোগিরা পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে পালিয়ে যায়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাত জামালের বিরুদ্ধে বাহুবল, চুনারুঘাট ও হবিগঞ্জ সদর থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সে ইতিমধ্যে একাধিকবার ডাকাতি মামলায় আটক হয়ে জেল কেটেছে। তাকে গ্রেফতার লক্ষ্যে বাহুবল মডেল থানা পুলিশ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান করে আসছিল। শনিবার তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com