বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মুসলিম সাপোর্টে বর্ষপূর্তি উপলক্ষে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯
  • ৮১৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আর্থ মানবতায় সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন মুসলিম সাপোর্ট বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দুঃস্থ-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার দুপুরে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইটাখোলা সিনিয়র আলিম মাদ্রাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও মুসলিম সাপোর্ট বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি শেখ তারেক হাসান মাহদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটাখোলা সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ এবং অত্র সংস্থার উপদেষ্টা মাওলানা আমীর হোসেন জাকারী। বিশেষ অতিথি ছিলেন সংস্থার সহ-সভাপতি মো. ইকবাল হোসেন পাঠান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মতিউর রহমান রায়হানী, সহ-সভাপতি শায়ের মাওলানা মোঃ তানভীর হোসাইন আরিফ, সাধারণ সম্পাদক মোঃ রায়হানুজ্জামান, প্রচার, প্রকাশনা ও অর্থ বিষয়ক সম্পাদক মো. ইবরাহীম আহমেদ ইমতিয়াজ, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মাছুম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সমাজসেবা ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ নাঈম উদ্দিন রাফি প্রমখ। অনুষ্ঠান শেষে দরিদ্র মাদ্রসার শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবির কাপরড় ও অসহায় দরিদ্রদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com