বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

দৃষ্টি নন্দন সাজে সেজেছে মুড়ারবন্দ দরগাহ শরীফ

  • আপডেট টাইম শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯
  • ৮৫২ বা পড়া হয়েছে
dav

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের ১২০ আউলিয়ার মাজার শরীফের ঐতিহাসিক পবিত্র ওরস মোবারককে উপলক্ষে দরগাহ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা সাজানো হয়েছে দৃষ্টি নন্দন রূপে। আগামী রোববার ১৩ জানুয়ারি থেকে তিন দিন ব্যাপী ঐতিহাসিক মুড়ারবন্দ দরবার শরীফে ৬৯৮তম পবিত্র বাৎসরিক ওরস মোবারক শুরু হচ্ছে। হযরত সৈয়দ নাছির উদ্দিন সিপাহশালা (রঃ) সহ ১২০ আউলিয়ার মাজার শরীফ মুড়ারবন্দে প্রতিবছরের ন্যায় এ বছরও তিনদিন ব্যাপী ওরসকে সফল করতে ইতোমধ্যে সকল কাজ সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশের সাথে আনসার, গ্রাম পুলিশ সহায়তা করবে বলে জানা যায়। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান জানান, মাজারের পবিত্রতা রক্ষায় ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে পুলিশ কাজ করবে। কেউ নাশকতা যাতে সৃষ্টি না করতে পারে, এদিকে বাড়তি নজর থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ওরস উপলক্ষে ৩দিন ব্যাপী মেলার আয়োজনও চলছে দ্রুত গতিতে। পবিত্র ওরস মোবারক শেষ হবে মঙ্গলবার ১৫ জানুয়ারি। মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহম্মেদ (সফি) চিশতি জানান, প্রতি বছরের মতো এবারো যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ওরস মোবারক সম্পন্ন হয়, এজন্য সকল কর্মকান্ড ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আশা করি, হাজারো ভক্ত আশেকানের উপস্থিতিতে এবারের ওরস সফল ও সার্থক হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com