বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ ২৫ জন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের জাতুকর্ণ পাড়ায় জমি দখল নিয়ে দুই দল লোকের সংঘর্ষে পুলিশসহ ২৫ জন আহত হয়েছে। এর মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে দফায় দফায় এ সংঘর্ষ চলে। সংঘর্ষে বাড়িঘর, দোকানপাটে হামলা ও ভাংচুর হয়। আহতরা জানান, ওই গ্রামের কাচু মিয়ার সাথে একই গ্রামের ময়না মিয়া মেম্বারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উল্লেখিত লোকজন আহত হয। গুরুতর আহত অবস্থায় কাচু মিয়া (৫৫) কে হবিগঞ্জ সদর হাসপতালে ভর্তি করা হয। এছাড়া টেটাবিদ্ধ অবস্থায় রাশুক মিয়া (১৫) ও আলফু মিয়া (৪০) কে সিলেট রেফার্ড করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com