মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

  • আপডেট টাইম শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯
  • ৫৯৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রকে নস্যাত করে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বাঙ্গালী জাতির ইতিহাসে এক অনন্য দিন। এইদিন জাতির জন্য এক প্রেরণার উৎস। আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মাঝে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মর্তুজ আলী, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, কৃষি সম্পাদক সেলিম চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এডঃ হুমায়ূন কবির সৈকত, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর খান, সদস্য এডঃ সুমঙ্গল দাশ সুমন, মোঃ নাজমুল হাসান বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com