বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯
  • ৭৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মেহেরুন্নেছা (৪৭) নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের কলিমনগর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। মেহেরুন্নেছা হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার শামছুজ্জামানের স্ত্রী।
হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক তদন্ত জিয়াউর রহমান জানান, গত দুই দিন আগে মেহেরুন্নেছা তার স্বামীর বাড়ি রাজনগর থেকে পিতার বাড়ি চুনারুঘাট উপজেলায় বেড়াতে যান। বুধবার (৯ ডিসেম্বর) সকালে তাঁর পুত্র ছামী আহমেদের সাথে মোটর সাইকেলযোগে সেখান থেকে হবিগঞ্জ আসছিলেন। বেলা ১২টার দিকে কলিমনগর এলাকায় পৌঁছলে মেহেরুন্নেছা মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিঠুন রায় তাকে মৃত ঘোষনা করেন। এদিকে, মেহেরুন্নেছার মৃত্যুর খবর তার আত্মীয় স্বজনরা জানতে পেরে হাসপাতালে এসে ভিড় জমায়। এ সময় স্বজনদের কান্নায় পুরো হাসপাতাল এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com