বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জিকে গউছ ও ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুল সহ ৪৪ জনের বিরুদ্ধে সস্ত্রাসী আইনে মামলা

  • আপডেট টাইম রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯
  • ৬৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলার ঘটনায় জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী আলহাজ্ব জি কে গউছের বিরুদ্ধে এবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মামলাটি দায়ের করেন শহরের ইনাতাবাদ এলাকার আব্দুর রহিম নামে এক ব্যক্তি। মামলায় জি কে গউছ ও তার ভাই জি কে গাফফারসহ বিএনপি’র ৪৪ জন নেতাকর্মীকে আসামী করা হয়। নির্বাচনের পর এনিয়ে জি কে গউছের বিরুদ্বে বিভিন্ন অভিযোগে ৪টি মামলা দায়ের করা হল।
মামলার বিবরণে প্রকাশ, গত ৩০ ডিসেম্বর (ভোটের দিন) রবিবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী আলহাজ্ব জি কে গউছের নির্দেশে উল্লেখিত আসামীরা হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা চালিয়ে দখলের চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ হামলার ঘটনায় অংশ নেয় হবিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, জেলা জাসাসের সাবেক সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এম হাফিজুল ইসলাম, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, টিপু চৌধুরী, আমজাদ হোসেন মনিসহ একদল লোক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com