বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ইউকে আইসিটি ইন্সটিটিউটের নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯
  • ৫৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় কারিগরি শিক্ষার প্রসারে নবীগঞ্জ শহরতলীর ওসমানী রোডস্থ অভয়নগরে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের ক্রয়কৃত ১১ শতক জায়গার উপর নবীগঞ্জ ইউকে আইসিটি ইন্সটিটিউটের নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উক্ত ভবন নির্মাণের কাজের উদ্বোধন করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মোজাহিদ মিয়া (মোতাহীর), সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, সাবেক সভাপতি ফয়জুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এনায়েতুর রহমান খাঁন, মেম্বারশিপ সেক্রেটারি ফিরোজ মিয়া, নির্বাহী সদস্য হাবিবুর রহমান বেলায়েত ট্রাস্টি শামসুল হুদা বাচ্চু, ট্রাস্টি তজমুল আলী সরদার, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, নবীগঞ্জ জেকে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হাফিজুর রহমান খাঁন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ খাঁন, দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, নবীগঞ্জ ইউকে আইসিটির ইন্সটিটিউটের সভাপতি সুখেন্দ রায় বাবুল, অধ্যক্ষ ফয়সল আহমেদ চৌধুরী, সদস্য প্রনব দেব, মাহফুজুর রব রনি, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, মুরাদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, মিলটন রায়, ওয়াহিদুজ্জামান জুয়েল, জিতু মিয়া চৌধুরী, মাওলানা রুহুল আমিন, সাঈদুর রহমান খাঁন, জাবেদুর রহমান খান, ক্বারী আব্দুল কুদ্দুছ, এলাইছ মিয়া প্রমুখ।
পরে ভবন নির্মাণ কাজের উদ্বোধনী শেষে মোনাজাত অনুষ্ঠিত হয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলী আক্কাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com