বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯
  • ৬৪১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে বাহুবলে স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় নিহতের সহপাঠি আহত হয়েছেন। নিহত স্কুলছাত্রের নাম হাবিবুর রহমান (১৬)। তিনি পশ্চিম দীমূড়া গ্রামের আব্দুর রহমান ওরফে সাহেব আলীর একমাত্র পুত্র ও মিরপুর ফয়জুন্নেছা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আহত সহপাঠির নাম মোঘল চাঁদ (১৬)। তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে মিরপুর-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মিরপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পাশে অবস্থিত নিজ বাসা থেকে বুধবার সকালে হাবিবুর রহমান বন্ধু মোঘল চাঁদকে সাথে করে দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে কামাইছড়া চা-বাগানের উদ্দ্যেশে রওয়ানা দেন। মিরপুর-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের নতুনবাজার এলাকার চক্রামপুর প্রাইমারি স্কুলের সামনে দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে হাবিবুর রহমান ও মোঘল চাঁদ গুরুতর আহত হয়।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন এবং মোঘল চাঁদকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
আহত মোঘল চাঁদ উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের ময়না মিয়ার ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com