সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নব নির্বাচিত এমপিদের শপথ বৃহস্পতিবার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯
  • ৬৩২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আজ মঙ্গলবার না হলে আগামীকাল বুধবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করবে নিবাচন কমিশন। এ দিকে আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে নতুন এমপিদের শপথ অনুষ্ঠান। নতুন মন্ত্রিসভা গঠন হচ্ছে আগামী সপ্তাহে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। তবে আগে জাতীয় সংসদে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথ পাঠ করবেন পরে নির্বাচিত সকল সংসদ সদস্যদের শপথ করাবেন। আজ মঙ্গলবার সচিবালয়ে সকল সরকারি কর্মকর্তাদের মাঝে মিষ্টি বিতরণ করা হবে বলে জানা গেছে।
গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ ইনকিলাবকে বলেন, দুটি স্থগিত আসন বাদ দিয়ে বাকি ২৯৮ আসনের ভোটগণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করো হয়েছে। এর মধ্যে মহাজোট ২৮৮ আসন, বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ৭টি ও স্বতন্ত্র প্রার্থী ৩টি আসনে জয়লাভ করেছেন। তিনি বলেন, প্রত্যন্ত এলাকা থেকে ফল আনার কারণে আমাদের একটু দেরি হয়েছে। নির্বাচন শেষ হয়েছে। আমাদের আরেকটি বড় দায়িত্ব হচ্ছে ফলাফলের গেজেট প্রকাশ করা। আমরা আজ না হলে কাল ফলাফলের গেজেট প্রকাশ করবো। এর পর গেজেট প্রকাশ হলে তা স্পিকারের কাছে হন্তান্তর করা হবে। তিনি এর পরবর্তী কার্যক্রম শুরু করবেন। সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।
এদিকে জাতীয় সংসদের আইন শাখার উপসচিব নাজমুল হক বলেন, নির্বাচন কমিশন থেকে যখন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের তালিকা পাঠাবে তার তিনদিনের মধ্যে শপথ পাঠ অনুষ্ঠিত হবে। আগামী ৩ তারিখ শপথ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ফাইল অনুমোদনের জন্য স্পিকারে দপ্তরে পাঠানো হয়েছে। তবে শপথের সকল প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের সরকার গঠন ও রাষ্ট্রাচার অধিশাখা থেকে নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগে এক অতিরিক্ত সচিব বলেন, শপথ পাঠ করার পর মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে বলবেন আমার দল সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে। আপনি সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে পারেন।
জানা গেছে, টানা তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট ২০০৮, ২০১৪ সালের পর ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ইতিহাসের নতুন পাতায় জায়গা করে নিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পর সব আসনেরই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ২৯৮টি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ২৫৯ জন, জাতীয় পার্টি ২০ জন, জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫ জন, গণফোরাম ২ জন, বিকল্পধারা বাংলাদেশ ২ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ২ জন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩ জন, তরিকত ফেডারেশন ১ জন, জাতীয় পার্টি (জেপি) ১ জন এবং স্বতন্ত্র ৩ জন এমপি নির্বাচিত হয়েছে। আর তাদের মূল প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি আসন।
২০১৪ সালে ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের গেজেট প্রকাশের পর জাতীয় সংসদে তাদের শপথ পাঠ করান স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। এবারেও তিনি শপথ পাঠ করাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com