বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের বুরহানপুর আলোকিত স্থাপন করা হয়েছে সড়ক বাতি

  • আপডেট টাইম শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮
  • ৭০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বুরহানপুর গ্রাম ঝলমল করছে। সবার মুখে আনন্দের হাসি। গ্রামের রাস্তায় স্থাপন করা হয়েছে ৫০টি সড়ক বাতি। বিগত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে রাতের অন্ধকার দুর করে ওই গ্রামকে আলোকিত করে অর্জন করা হয়েছে আরো একটি বিজয়। যুবনেতা আহমেদ হাবিব, সাহান চৌধুরী, ইংল্যান্ড প্রবাসী সুমন আহমেদ চৌধুরী ও কয়েছ আহমেদ উদ্যোগ গ্রহন করেন। তাদের এ উদ্যোগকে বাস্তবায়নে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসেন ওই গ্রামের ইংল্যান্ড প্রবাসীরা। যার বাড়ির সামনে যে খুটি ওই বাড়ি থেকে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। প্রতিটি বাতি স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ৭ হাজার টাকা। এ বাতি স্থাপনে রাতে নিরাপদ চলাচলের পাশাপাশি চুরি-ডাকাতিসহ অসামাজিক কার্যকলাপ অনেকাংশে হ্রাস পাবে স্থানীয়রা মত প্রকাশ করেন। কেক কেটে সড়ক বাতির উদ্বোধন করা হয়। গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, ইংল্যান্ড প্রবাসী সুহান আহমেদ চৌধুরী, ইংল্যান্ড প্রবাসী আলমগীর মিয়া, লিটন চৌধুরী, সিহাব আহমেদ চৌধুরী, যুবনেতা আহমেদ হাবিব, সাহান চৌধুরী, ইংল্যান্ড প্রবাসী সুমন আহমেদ চৌধুরী, কয়েছ আহমেদ, মতিউর রহমান, ফয়েজ আহমেদ, রিংকু আহমেদ প্রমুখ। এ সময় গ্রামের মুরুব্বীসহ সকল স্থরের মানুষ আপস্থিত ছিলেন। এ সময় অতিথিবৃন্দ উদ্যোক্তা ও ইংল্যান্ড প্রবাসীদের সকলকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com