মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ-২ আসনের প্রার্থী আব্দুল বাছিত আজাদ ॥ ধানের শীষের ভোট ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮
  • ৬৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট এর ধানের শীষের প্রার্থী আল্লামা আব্দুল বাছিত আজাদ বানিয়াচং উপজেলার দক্ষিন বানিয়াচংয়ের কয়েকটি ইউনিয়নে পৃথক পথসভা ও গণসংযোগকালে বলেছেন, বানিয়াচং ও আজমিরীগঞ্জে সহ সারাদেশে ধানের শীষের পক্ষে গনজাগরণ সৃষ্টি হয়েছে। এ জাগরণ রুখে দিতে সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে। তিনি আরো বলেন, ভোট চুরির স্বপ্ন দেখবেন না। ধানের শীষের ভোট ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে দুই উপজেলার গনতন্ত্রকামী মানুষ প্রতিহত করবে। গতকাল বৃহস্পতিবার দিনভর দক্ষিন বানিয়াচং এর ১১নং মক্রমপুর ইউনিয়ন, ১২নং সুজাতপুর ইউনিয়ন ও ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের পৃথক পৃথক পথসভায় এসব কথা বলেন।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মুজিবুল হোসাইন মারুফ ও কেন্দ্রীয় জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ আহমেদ ঠাকুর, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট মন্জুর উদ্দিন আহমেদ শাহীন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান বাবলু, যুগ্ম আহ্বায়ক মোঃ খালেদ মিয়া, জমিয়তের সহ-সভাপতি আব্দুল জলিল ইউসুফি, জামায়াত সেক্রেটারী তাসনিম আলম মাহদি, খেলাফত মজলিস সেক্রেটারী ফারুক, জেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি কুহিনুর আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক শরীফ সহ ২০ দলীয় জোটের বানিয়াচং উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ ও উপজেলা ও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com