শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

নবীগঞ্জ-বাহুবলকে অত্যাধুনিক উপজেলায় রূপান্তিরিত করবো-আতিক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক অব্যাহত গণসংযোগ ও পথসভা করে যাচ্ছেন।
গতকাল মঙ্গলবারসহ বিভিন্ন দিন নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন। এর মধ্যে সাতাইলহাল বাজার, ফুলতলী বাজার, জনতা বাজার, রসুলগঞ্জ বাজার, সদরঘাট, নতুন বাজার, আউশকান্দি, হীরাগঞ্জ বাজারের পথসভা করেন জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান আতিক। পথসভাগুলোতে তিনি বলেন-মহাজোটে শরীক হিসেবে অত্র এলাকায় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর পল্লীবন্ধু এরশাদের লাঙ্গল মার্কাকে বিজয়ী করার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।
পথসভায় বক্তৃতা করেন জেলা জাপার সাবেক সহ-সভাপতি আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবসংহতির সভাপতি প্রভাষক এসএম লুৎফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা কৃষক পার্টির সভাপতি গাজী মিসবাহ উদ্দিন, নবীগঞ্জ উপজেলা জাপার আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের, বাহুবল উপজেলা সভাপতি সফি আহমেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দাল মিয়া, জেলা জাপা নেতা সেলিম আহমেদ, জেলা জাতীয় ছাত্র সমাজ সভাপতি জুবায়েদ হোসেন, আয়ুব আলী মেম্বার, জাপা নেতা সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, জেলা যুবসংহতির নেতা আব্দুল মুক্তাদীম নিশু, জাপা নেতা ফরিদ মিয়া, হায়দর মিয়া, শেখ সামছুল ইসলাম, আব্দুল কাইয়ুম, মুক্তার মিয়া, ফকির ফজলু মিয়া, কাজী জাহান, নুর আলী, নুরুল ইসলাম, শাহ শিপন, শাহ আব্দুল আজিজ, সানু মিয়া, ক্বারী আব্দুর রহমান, দেবেন্দ্র চন্দ্র দেব, মোঃ তাহির মিয়া, রঞ্জু দেব প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com